Homeবাংলাদেশচট্টগ্রামপেকুয়ায় কমিউনিটি পুলিশিং ডে ২২ উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

পেকুয়ায় কমিউনিটি পুলিশিং ডে ২২ উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

এইচ এম শহীদ, চকরিয়া পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলা থানা পুলিশের আয়োজনে আজ শনিবার (২৯শ অক্টোবর) সকাল১০টায় থানা হলরুমে কমিউনিটি পুলিশিং ডে -২০২২ পালিত হয়েছে।

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র”স্লোগান কে সামনে রেখে,পেকুয়া থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পেকুয়া কলেজ চৌমহুনী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে শেষ হয়।

পেকুয়া থানা অফিসার ইনচার্জ ওসি ফরহাদ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার (০১) চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য জনাব জাফর আলম বিএ (অনার্স )এম এ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- চকরিয়া- সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ তফিকুল আলম সাহেব । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান এম শহীদুল্লাহ বিএ। সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য এইচ এম শ‌ওকত, পেকুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু ,উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মুক্তি যোদ্ধা সাবেক চেয়ারম্যান এডঃ কামাল হোসেন, সাংবাদিক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক এম দিদার সহ উপস্থিত ছিলেন- পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ,পেকুয়া উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার সহ কমিউনিটি পুলিশিং এর সদস্যরা, পেকুয়া উপজেলার শিক্ষক বৃন্দ , আলেম সমাজের প্রতিনিধি গন, এবং সমাজের সচেতন জন সাধারণ , পেকুয়া থানা পুলিশের সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments