Homeলিডনিউজস্কুল ভবনের উপর থেকে মাথায় রড পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

স্কুল ভবনের উপর থেকে মাথায় রড পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদ নির্মাণকালে তৃতীয় তলার ছাদের উপর থেকে মাথায় লোহার রড পড়ে ঊষা মনি নামের আট বছরের এক ১ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ রোববার সকাল ৯ টার সময় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

নিহত শিক্ষার্থী ওই স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। এবং শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান আলী আহমদ মুরাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকাল পৌনে ৯ টার দিকে রাজমিস্ত্রীরা তৃতীয় তলার উপর থেকে ঊষা মনি নামের ওই ছাত্রীর মাথায় লোহার রড ফেলে দেয়। এসময় রড পড়ে ছাত্রীর মস্তিষ্ক বের হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। তবে ঘটনার সময় স্কুলে কোন শিক্ষকও ছিলনা বলেও তিনি জানান।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, ওই স্কুল শিক্ষার্থী হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।

এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। খবরটা পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments