Saturday, April 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়এসএসসি ও সমমানে পাসের হার ৮৭.৪৪ শতাংশ

এসএসসি ও সমমানে পাসের হার ৮৭.৪৪ শতাংশ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার সম্মিলিত পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

যেভাবে জানবেন এসএসসির ফল

আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ফলাফল প্রকাশের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd -তে রোল ও রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট করলে ফল জানতে পারবেন।

এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

যেমন ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থী ফল জানতে চাইলে- SSC DHA 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।

বাংলাপেইজ/আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments