Homeজাতীয়তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এখন পুরোপুরিই মৃত : শিক্ষামন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এখন পুরোপুরিই মৃত : শিক্ষামন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এখন পুরোপুরিই মৃত এবং বহুদিন থেকেই মৃত বলে মন্তব্য করেছেন  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারটাকে বিতর্কিত করে নষ্ট করে ফেলেছে বিএনপি। যখন তারা তাদের আজ্ঞাবহ তত্ত্বাবধায়ক সরকার তৈরি করতে গেছে বিচারপতিদের বয়সসীমা বাড়িয়ে পুরো ব্যবস্থাকেই ধ্বংস করেছে। এরপর তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ আদালত এবং জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে গেছে।

শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা একেবারেই অযৌক্তিক এবং এর কোনো অর্থ হয় না বলেও এসময় মন্তব্য করেন মন্ত্রী।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments