Homeজাতীয়নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বিদেশিদের পরামর্শের দরকার নেই: পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বিদেশিদের পরামর্শের দরকার নেই: পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বিদেশিদের পরামর্শের দরকার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। তবে সব দল না চাইলে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।

বুধবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোমেন বলেন, সরকার ও নির্বাচন কমিশন চাইলেও স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি হয়তো দেয়া সম্ভব হবে না। স্বচ্ছ ও সুন্দর নির্বাচনের জন্য সরকারি-বেসরকারি সকল দলের প্রতিশ্রুতি থাকতে হবে। দলকেই প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে, আমরা সুষ্ঠু নির্বাচন করবো, সহিংসতামুক্ত নির্বাচন করবো।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ১২-১৩ মে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স। এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে যোগ দেবেন মরিশাসের প্রেসিডেন্ট, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ ৩৮ দেশের প্রতিনিধি। তবে কৌশলগত কারণে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে মিয়ানমারকে আমন্ত্রণ জানায়নি বাংলাদেশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments