Homeবাংলাদেশব্যাংক থেকে ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশসহ গ্রেপ্তার ৫

ব্যাংক থেকে ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশসহ গ্রেপ্তার ৫

রাজধানীর পল্টনে আইএফআইসি ব্যাংক থেকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই পুলিশ সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ডেমরা পুলিশ লাইনে ক্লোজড পুলিশ সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফ। অন্য তিনজন হলেন- সোহেল, ফুটপাতের হকার হৃদয় ও তার সহযোগী মঞ্জু।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ব্যাংকটির পল্টন শাখায় এই ঘটনা ঘটে। পরে অভিযুক্তদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

পুলিশ জানায়, আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যবসায়ীর কর্মচারী আজিম উদ্দিন দুপুরে ওই ব্যাংকে ২০ লাখ টাকা জমা দিতে যান। টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ান তিনি। এ সময় পুলিশের ইউনিফর্ম পরা দুইজন ব্যক্তি আজিম উদ্দিনকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যান। পরে তার কাছে থেকে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পল্টন থানা পুলিশ ও ডিবির মতিঝিল জোনাল টিম। ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাংকের সামনের ফুটপাতের হকার হৃদয় ও তার সহযোগী মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের দেওয়া তথ্যমতে ডেমরা পুলিশ লাইনে ক্লোজড পুলিশের দুই সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফকে ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার করে ডিবি। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাসাবো থেকে ছিনতাইয়ের আরও ১০ লাখ টাকা ও মোটরসাইকেলসহ সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments