Thursday, January 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশখুলনা৮ ঘণ্টা পর পাটকলের আগুন নিয়ন্ত্রণে

৮ ঘণ্টা পর পাটকলের আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ১৬টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টার পর রূপসার সালাম জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন চলছে ডাম্পিংয়ের কাজ।

বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার।

তবে এরইমধ্যে রূপসার জাবুসায় অবস্থিত পাটকলটির চারটি গোডাউনে কাঁচা পাট ও প্রক্রিয়াজাত অবস্থায় থাকা সব পাটই পুড়ে গেছে।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে রূপসা উপজেলার জাবুসা এলাকায় অবস্থিত সালাম জুট মিলের পাটের গুদামে আগুন লাগে।

ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে রূপসা উপজেলার জাবুসা এলাকায় অবস্থিত সালাম জুট মিলের পাটের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিস খুলনা ও বাগেরহাটের সঙ্গে নৌ বাহিনীর দুটিসহ মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। রাত সাড়ে ১০টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments