Homeআজকের শীর্ষ সংবাদআগামী নির্বাচন ডিসেম্বর মাসের মধ্যেই হতে হবে:খন্দকার মোশাররফ

আগামী নির্বাচন ডিসেম্বর মাসের মধ্যেই হতে হবে:খন্দকার মোশাররফ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: আগামী নির্বাচন সময়মতো হতে হবে ও সেটা ডিসেম্বর মাসের মধ্যেই হতে হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বিএনপি আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন ৬ মাস হয়ে গেছে এ সরকার কোনো সংস্কার করতে পারেনি, তাদের হাতে আর সময় নেই। আমাদের দাবি অতি দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে তবে জনগণ নির্বাচনমুখী হবে। জনগণ যেদিন নির্বাচনমুখী হবে তাদের কেউ প্রতিরো করতে পারবে না।

তিনি আরও বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে ছাত্র-জনতা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া। জনগণের সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার বা সরকারের সমর্থিত গোষ্ঠী নির্বাচনকে কেন্দ্র করে নানারকম ষড়যন্ত্র শুরু করেছে। কেউ কেউ স্থানীয় সরকার নির্বাচন দাবি করছে। আর জনগণের দাবি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব বেশি। এই নির্বাচন সরকার গঠন করে। আর বর্তমানে যে সরকার চলছে তারা কারো নির্বাচিত সরকার না। তাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণকে সুযোগ দেওয়া যাতে করে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধি সংসদে প্রেরণ করতে পারে। তারা যাতে সরকার প্রতিষ্ঠা করে এবং সেই সরকারের তত্ত্বাবধানে স্থানীয় সরকার নির্বাচন হবে। কাজেই জাতীয় সংসদের নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments