নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন সাংবাদিকদের সত্য খবর প্রকাশের অনুরোধ। সত্য খবর প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরোধ।
শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এই অনুরোধ জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল শুক্রবার আপনারা একটা সংবাদ দেখেছেন, যেখানে রাজশাহীগামী বাসে ডাকাতির সময় এক নারীকে ধর্ষণ করা হয়নি, তারপরও কিছু মিডিয়া সংবাদ প্রকাশ করেছে। এতে ওই নারী সমাজে সমস্যার সম্মুখীন হচ্ছেন। মাঝে মাঝে আপনাদের কিছু সাংবাদের কারণে সমাজে অস্থিরতা তৈরি হয়। আপনাদের অনুরোধ করছি সত্য খবর প্রকাশ করুন। আমি নিজেও একসময় সাংবাদিকতা করেছি। আমি একসময় মর্নিং নিউজে ছিলাম।
তিনি বলেন, কক্সবাজারের মূল আকর্ষণ পর্যটক। এটা যেন সবসময়ই ভালো অবস্থানে থাকে এটা দেখাটা সবার দায়িত্ব।
সীমান্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কক্সবাজারে অপহরণটা অনেক বেশি। অপহরণের সঙ্গে কারা জড়িত সেটি আপনারা জানেন। কক্সবাজারে অফিসিয়াললি ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু তাদের সংখ্যা আরও বেশি।কোনো রোহিঙ্গা একটা অন্যায় করলে বিষয়টি কক্সবাজারবাসীকে চাপিয়ে দেওয়া হয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বাংলাপেইজ/এএসএম



