লন্ডন অফিস: বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, মায়ানমারে করিডোর দেয়ার ষড়যন্ত্র,চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে লিজ দেয়া,হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার,বাড়িঘর লুণ্ঠন, অগ্নিসংযোগ,সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দেয়া সহ সকল অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে যুক্তরাজ্য তাঁতীলীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। গত ১ জুন পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতারা ড. ইউনুছ কে যুক্তরাজ্যে অবাঞ্ছিত ঘোষনা করে বলেন, ইউনুছ সরকার নয় মাসে বাংলাদেশ কে জঙ্গিদের হাতে তুলে দিয়ে একটি অকার্যকর ব্যার্থ রাস্ট্রে পরিনত করেছে, উৎখাত করে জননেত্রী শেখ হাসিনার সরকারকে স্বসম্মানে পূর্ণপ্রতিস্টা করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
সংগঠনের আহবায়ক এম এ সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব শিপন কুরেশী ও সিজিল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় নৌ পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাননীয় মন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহসভাপতি হরমুজ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, মানবাধিকার সারব আলী, যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান। ফয়েজুর রহমান, ফয়েজ, মুদাব্বির হুসেন চুন্নু,সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, আনোয়ার কামাল দুলাল, আওয়ামিলীগ নেতা মিজানূর রহমান হিরু, ইকবাল হুসেন,আলী আকবর,সাবেক ছাত্র নেতা -ফরিদ উদ্দিন ইমন, সাহেদ আহমেদ, হেলাল মিয়া, তাজুল ইসলাম, বশির আহমেদ, সারোয়ার কবির, ফজলে রাব্বি স্বরন ,ফখরুল কামাল জুয়েল, খালেদ আহমেদ শাহীন,রিপন কুরেশী, দোলার বাজার ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ ।
যুক্তরাজ্য যুবমহিলা লীগ সদস্য ছামিয়া আক্তার সুরভী।ছাত্রলীগ সদস্য হাবিবা আক্তার, শাহিদা আক্তার রিবা।আওয়ামী লীগ সদস্য,শুহাদা বেগম।সাইমা খান ,মৌলভীবাজার সদর উপজেলা সহ প্রচার সম্পাদক।আওয়ামী লীগ নেতা শোয়েব আহমদ ফজলে রাববী সরন যুবলীগ নেতা আব্দাল মিয়া. যুবলীগ নেতা দিলদার আলী যুবলীগ নেতা জাহির আহমদ মোহন।
বাংলাপেইজ/এএসএম



