Saturday, December 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদহাসিনাকে কেন ফেরত পাঠানো হচ্ছে না

হাসিনাকে কেন ফেরত পাঠানো হচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক: ‘যদি ভারতের সরকার সত্যিই দেশ থেকে ‘‌অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে চায়, তাহলে প্রথমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ফেরত পাঠানো উচিত। যিনি ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে বসবাস করছেন।’

বৃহস্পতিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের এমপি ও দেশটির রাজনৈতিক অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এই মন্তব্য করেছেন।

দেশটির ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ‘আইডিয়া এক্সচেঞ্জ’ অনুষ্ঠানে অংশ নিয়ে ভারত থেকে ‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করতে গিয়ে ওই মন্তব্য করেছেন আসাদউদ্দিন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারকে প্রশ্ন করে হায়দরাবাদের এই এমপি বলেন, ‘আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) দেশে রাখছি? তাকে ফেরত পাঠানো হোক। তিনিও তো বাংলাদেশি, তাই না?’

আসাদউদ্দিন বলেন, ঢাকায় যে ‘জনপ্রিয় গণঅভ্যুত্থান ’ ঘটে গেছে ভারতকে সেটি মেনে নিতে হবে এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments