Saturday, December 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদস্ট্র্যাটফোর্ডে এক্সেল টিউটর্সের নতুন শাখা উদ্বোধন

স্ট্র্যাটফোর্ডে এক্সেল টিউটর্সের নতুন শাখা উদ্বোধন

লন্ডন অফিস: স্ট্র্যাটফোর্ডে এক্সেল টিউটর্সের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্ভোধনী দিনে অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।

রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনজুড়ে ছিল মূল্যায়ন পরীক্ষা, ব্যক্তিগত লার্নিং প্ল্যান ও বিশেষ অফার। অতিথিদের নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন লন্ডন বোরো অফ নিউহ্যামের ফরেস্ট গেট সাউথের কাউন্সিলর আনামুল ইসলাম।

১৫৭ লেইটনস্টোন রোড, E15 1LH–এ অবস্থিত এই নতুন শাখার প্রথম দিনেই জমে ওঠে জনসমাগম। এক্সেল টিউটর্সের প্রদত্ত একদিনের বিশেষ অফারে ছিল—এনরোলমেন্টে £100 ছাড়, প্রত্যেক নতুন শিক্ষার্থীর জন্য ফ্রি স্টেশনারি সেট, বিনামূল্যের মূল্যায়ন পরীক্ষা এবং ব্যক্তিগত লার্নিং প্ল্যান। দিনভর শিক্ষার্থী ও অভিভাবকেরা বিষয়ভিত্তিক পরামর্শ নেন; ক্যারিয়ার ও একাডেমিক গাইডেন্স সেশনে উঠে আসে কৌশল, পরীক্ষাভীতি কাটানো, আর লক্ষ্যভিত্তিক স্টাডি প্ল্যান।

উদ্বোধনী দিনটিতে দেওয়া ফ্রি স্টেশনারি সেট শিক্ষার্থীদের মাঝে বাড়তি উৎসাহ যোগায়; ক্লাসরুম ট্যুরে দেখানো হয় শিক্ষাসামগ্রী ও রিসোর্স। সংস্থাটি জানায়, স্ট্র্যাটফোর্ড শাখায় নিয়মিত ক্লাসের পাশাপাশি SATs, GCSE, A Level ও 11+ প্রস্তুতির জন্য লক্ষ্যভিত্তিক প্রোগ্রাম চলবে—যেখানে রিভিশন সেশন, প্রগ্রেস ট্র্যাকিং ও মক পরীক্ষা থাকবে। উদ্বোধনী দিনের সাড়ায় আশাবাদী এক্সেল টিউটর্স।

এক্সেল টিউটর্সের লক্ষ্য ছিল এলাকাবাসীকে মানসম্মত টিউশন সেবার সাথে পরিচয় করানো—ব্যক্তিগত মূল্যায়ন থেকে শুরু করে কাস্টম লার্নিং প্ল্যান পর্যন্ত। বিনামূল্যের অ্যাসেসমেন্টে অংশ নিয়ে অনেকেই নিজের দুর্বলতা-শক্তির স্পষ্ট চিত্র পান।

পরে ইন-সেন্টার টিম ওয়ান-টু-ওয়ান কনসালটেশনে উপযোগী ক্লাস, সময়সূচি ও বিষয় নির্বাচন নিয়ে পরামর্শ দেয়। উদ্বোধনী দিনটিতে দেওয়া ফ্রি স্টেশনারি সেট শিক্ষার্থীদের মাঝে বাড়তি উৎসাহ যোগায়; ক্লাসরুম ট্যুরে দেখানো হয় শিক্ষাসামগ্রী ও রিসোর্স। আগ্রহীরা স্ট্র্যাটফোর্ড শাখায় যোগাযোগ করে মূল্যায়ন

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments