Sunday, February 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিসোনার দাম বেড়ে ভরি ২১৩৭১৯ টাকা

সোনার দাম বেড়ে ভরি ২১৩৭১৯ টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়েছে ৪ হাজার ৬১৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি বিক্রি হবে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়, ২১ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৩ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকায়।

সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৬ হাজার ২০৫ টাকায়, ২১ ক্যারেট ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৮০২ টাকায়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments