Wednesday, February 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদনির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না খেলোয়াড়রা

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না খেলোয়াড়রা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হওয়ার কথা। ইতোমধ্যে অনেক রাজনৈতিক দল ও ব্যক্তি নির্বাচনী প্রচারণা শুরুও করে দিয়েছেন। তাই নির্বাচনী কোনো প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণ না করার জন্য আজ জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে পরিচালক ক্রীড়া আমিনুল এহসান এই সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন।

আসন্ন নির্বাচনে প্রচারণা বহুলভাবে শুরু হওয়ার আগেই জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশনকে খেলোয়াড়দের প্রচারণায় অংশগ্রহণ না করার নির্দেশনা দিয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ চিঠিতে উল্লেখ করেছে, ‘বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়গণ দেশের সম্পদ এবং সকল নাগরিকের নিকট একাত্মতার প্রতীক। খেলাধূলা এবং খেলোয়াড়দের ভাবমূর্তি কোনো প্রকার রাজনৈতিক বা নির্বাচনী কর্মকান্ডের সাথে যুক্ত হওয়া বা তাদের ব্যবহার করা ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষার স্বার্থে কাম্য নয়।’

আসন্ন নির্বাচন উপলক্ষ্যে প্রচারণাকালে জাতীয় ক্রীড়া পরিষদ লক্ষ্য করছে, কোনো কোনো মহল বা ব্যক্তি জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের প্রচারণায় বা রাজনৈতিক উদ্দেশ্যে সাধনের জন্য ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করেছে। ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ মনে করে, খেলোয়াড়দের এই ধরনের প্রচারণামূলক কার্যক্রম অংশ নেয়া জাতীয় ক্রীড়ানীতির পরিপন্থি এবং ক্রীড়াঙ্গনের পরিবেশকে কলুষিত করতে পারে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments