Homeঅর্থনীতিভাইব্রেন্ট এখন মিরপুর-১ নিউ মার্কেটে

ভাইব্রেন্ট এখন মিরপুর-১ নিউ মার্কেটে

নিজস্ব প্রতিবেদক:গ্রাহকদের চাহিদা পূরণ এবং ব্যবসা প্রসারের অংশ হিসেবে ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ভাইব্রেন্ট ঢাকার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মিরপুর-১ এ একটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সেলস সেন্টারের উদ্বোধন করেছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ভাইব্রেন্টের রিটেইল ম্যানেজার মো. জাহিদুল ইসলাম রবিন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএস-বাংলা গ্রুপের অন্যান্য কর্মকর্তারা। স্বল্প সময়ের মধ্যে ভাইব্রেন্ট নিজস্ব ব্র্যান্ড পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে। যাত্রা শুরুর পর থেকেই তারা গ্রাহকদের চাহিদা, রুচি, আধুনিকতা এবং ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে পুরুষ, মহিলা ও শিশুদের জন্য নিয়মিত আধুনিক ডিজাইনের জুতার কালেকশন নিয়ে আসছে।

ভাইব্রেন্ট তাদের পণ্যের মান ও দামের দিকে বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা দিয়ে যাচ্ছে। তাদের সব পণ্য নিজস্ব ফ্যাক্টরিতে উন্নত প্রযুক্তিতে তৈরি হয়। প্রত্যেকটি শোরুমে জুতা ছাড়াও ভাইব্রেন্ট ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্র্যাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্ট, শিশুদের জন্য আধুনিক ডিজাইনের পোশাকসহ অন্যান্য লাইফস্টাইল সামগ্রী পাওয়া যাচ্ছে। সকল আউটলেটে সহস্রাধিক ডিজাইনের বিভিন্ন লাইফস্টাইল পণ্যের বিশাল সংগ্রহ রয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments