Homeঅর্থনীতিমৌসুমি সবজির দামে নেই শীতের ছোঁয়া

মৌসুমি সবজির দামে নেই শীতের ছোঁয়া

নিজস্ব প্রতিবেদক: শীতের আগমনে সাধারণত সবজির দাম কমে আসে, কিন্তু রাজধানীর কাঁচাবাজারে এবার সেই চিরচেনা চিত্রটি উল্টো। বাজারে বেগুন, পেঁপেসহ কয়েকটি সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমে এলেও মৌসুমি সবজি বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। বাজার ঘুরে দেখা গেছে, সবজির দামে এখনও লাগেনি শীতের ছোঁয়া; ফলে স্বস্তি মিলছে না ক্রেতাদের।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

গত সপ্তাহে বেগুন ৮০ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এ ছাড়া ৪০ টাকার মুলা ৩০ টাকা, ৫০ টাকার কুমড়ো ৪০ টাকা, ৪০ টাকার পেঁপে ৩০ টাকায় এবং ৮০ টাকার গাজর ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে শীতকালীন অন্যান্য সবজির দাম আগের মতোই রয়েছে। প্রতি কেজি ফুলকপি এ সপ্তাহেও বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এ ছাড়া বাঁধাকপি ৪০ টাকা, করলা ১০০ টাকা, শসা ৮০ টাকা, শিম ৬০ টাকা ও কাঁচা মরিচ ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাপেইজ/এএসএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments