Saturday, April 11, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedউত্তাল মধ্যপ্রাচ্যের জলসীমা : দুই সপ্তাহে ১৭ জাহাজে হামলা, নিহত ১

উত্তাল মধ্যপ্রাচ্যের জলসীমা : দুই সপ্তাহে ১৭ জাহাজে হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার গত দুই সপ্তাহে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অন্তত ১৭টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

যুক্তরাজ্যের সমুদ্রসীমা বিষয়ক সংস্থা ‘ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস’ (UKMTO) এই তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি এবং ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত একজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন।

১ মার্চ : হরমুজ প্রণালী ও বাহরাইন বন্দরে তিনটি ট্যাঙ্কারে হামলা হয়। ওমান উপসাগরে ‘এমকেডি ব্যোম’ নামক জাহাজে হামলায় একজন নিহত হন। এছাড়া পারস্য উপসাগরে আরেকটি জাহাজের খুব কাছে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটে।

৩ মার্চ : ওমান উপসাগরে নোঙর করা দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। একটি বড় মালবাহী জাহাজের কাছে ড্রোন আছড়ে পড়ার ঘটনাও ঘটে।

৪ মার্চ : হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে দুটি জাহাজের ভেতরে বিস্ফোরণ ঘটে। তৃতীয় একটি জাহাজের খুব কাছেই সাগরে শক্তিশালী আরেকটি বিস্ফোরণ রেকর্ড করা হয়।

৬ মার্চ : হরমুজ প্রণালীতে একটি টাগ বোটে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

৭ মার্চ : পারস্য উপসাগরে একটি তেল উত্তোলনের মঞ্চে (ড্রিলিং রিগ) ড্রোন হামলা হয়। এতে বেশ কয়েকজন আহত হলে দ্রুত সেখান থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়।

১০ ও ১১ মার্চ : পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ‘ময়ূরী নারি’ নামক কন্টেইনার জাহাজসহ মোট পাঁচটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়, যাতে জাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

১২ মার্চ : পারস্য উপসাগরে একটি কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর সেটিতে ভয়াবহ আগুন ধরে যায়।

সূত্র : সিএনএন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments