বিশ্বনাথ প্রতিনিধি: আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এই নির্বাচনে মেয়র পদে নিজের প্রার্থীতার জানান দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব তৈমুছ আলী। তিনি পৌরশহরের হরিকলস গ্রামের মরহুম হাজী তমিজ উল্লার পুত্র। সম্প্রতি তার সমর্থনে প্রকাশিত একটি প্রচারণা চিত্র স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে নজর কারছেন।
তৈমুছ আলী দীর্ঘ সময় ধরে প্রবাসে থাকলেও নাড়ির টানে এলাকার উন্নয়নে ও আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি বর্তমানে যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এবং সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর আস্তাবজন থাকায় তৃণমূল রাজনীতি ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছেন। তিনি বিশ্বনাথ ডিগ্রী কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি হিসেবে সুপরিচিত। এছাড়াও বিশ্বনাথ পৌরসভা ও ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্রিকলেন বাংলা টাউন বিজনেস এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
নির্বাচনী প্রচারণায় আলহাজ্ব তৈমুছ আলী নিজেকে জনগণের ‘প্রতিনিধি নয়, বরং সেবক’ হিসেবে কাজ করতে বদ্ধ পরিকর। তিনি বিশ্বনাথের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং একটি আধুনিক পৌরসভা গঠনে তার অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্ব অত্যন্ত জরুরী। তাই আসন্ন ইউপি নির্বাচনে জয়লাভের লক্ষে বিশ্বনাথ পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন প্রত্যাশা করেছেন।
নির্বাচনে তফশিল ঘোষণার আগেই তৈমুছ আলীর এই আগাম প্রার্থিতা ঘোষণা বিশ্বনাথ পৌর নির্বাচনের আমেজকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সাধারণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে শুরু হয়েছে ইতিবাচক আলোচনা ও নানা রাজনৈতিক সমীকরণ।
এবিষয়ে আলহাজ্ব তৈমুছ আলী এপ্রতিবেদককে বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও নিজের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। করোনা, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সময় মানুষকে ব্যক্তিগতভাবে সহায়তা প্রদান করে আসছি। আগামী আসন্ন পৌরসভার নির্বাচনে আমি অংশ নিয়ে সকলকে সাথে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে অংশিদার হতে চাই। এজন্য বিশ্বনাথ পৌরবাসীর দোয়া, ভালোবাসা সমর্থন সর্বাত্মক সহযোগীতা কামনা করছি।
বাংলাপেইজ/এএসএম



