Saturday, April 11, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদচতুর্মুখী হুমকিতে ইসরায়েল

চতুর্মুখী হুমকিতে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: এক মাসে গড়ানো ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে ভয়াবহ সংকটের মুখোমুখি হয়েছে ইসরায়েল।

ইরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহর পর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ায় বর্তমানে বিভিন্ন দিক থেকে হুমকির মুখে পড়েছে ইসরায়েল। এর ফলে হামলা ঠেকাতে রীতিমতো বেকায়দা পড়েছে ইসরায়েলের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা।

পশ্চিম তীরের রামাল্লাহ থেকে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি নূর ওদেহ বলেছেন, ইসরায়েলি নেতাদের বক্তব্য শুনলে আপনার মনে হতে পারে যে দেশটি এই যুদ্ধে জয়ী হচ্ছে।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার দাবি করছেন, ইসরায়েল সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং ইরান কোণঠাসা হয়ে পড়েছে; সামনে আরও বড় আঘাত আসছে।

তবে ইসরায়েলের বিরোধী দলগুলো প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করার সুযোগটি হাতছাড়া করছে না। তারা অভিযোগ করছে, নেতানিয়াহুর কাছে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নেই এবং তিনি ইসরায়েলের সক্ষমতা নিয়ে অতিরঞ্জিত দাবি করছেন।

সূত্র: আল জাজিরা, ওয়াল স্ট্রিট জার্নাল।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments