Saturday, April 11, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদসংবিধান নিয়ে পার্থের বক্তব্যের কঠোর সমালোচনা হাসনাতের

সংবিধান নিয়ে পার্থের বক্তব্যের কঠোর সমালোচনা হাসনাতের

জ্যেষ্ঠ প্রতিবেদক: জাতীয় সংসদ অধিবেশনে সংবিধান নিয়ে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বক্তব্য ও তাতে সরকার দলীয়দের সমর্থনের কঠোর সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (৩১ মার্চ) মূলতবি প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ তার বক্তব্যে যারা সংবিধান ছুঁড়ে ফেলতে চায় তাদের স্বাধীনতাবিরোধীদের সঙ্গে অ্যালাইন করেছেন, ট্যাগ করেছেন। এসময় ট্রেজারি বেঞ্চের (সামনের সারিতে বসা) মন্ত্রীরা টেবিল চাপড়িয়ে সমর্থন দিয়েছেন।

কিন্তু গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করে যাওয়া বেগম বলেছিলেন, যেদিন জনতার সরকার প্রতিষ্ঠা হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, সেদিন এই সংবিধানকে ছুড়ে ফেলা হবে।

ট্রেজারি বেঞ্চে থাকা অনেক মন্ত্রী দীর্ঘদিন বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন। সংবিধান ছুড়ে ফেলার বক্তব্যকে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের সঙ্গে মিলিয়ে যে হাততালি দেওয়া হয়েছে, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে অপমান করা হয়েছে কি না- তা তাদের বিবেচনা করা উচিত, যোগ করেন হাসনাত আবদুল্লাহ।

তিনি পার্থের বক্তব্যের জবাবে বলেন, উনি বলেছেন, ৭২-এর সংবিধানের কিছু বিষয়ে তিনি সম্মান দেন। তার মানে কিছু বিষয়ে দেন না। অর্থাৎ, অভ্যুত্থানের পর সংবিধানের কিছু অংশ তারা মেনেছেন, কিছু অংশ মানেননি। যেটি তাদের পক্ষে গেছে সেটিই মেনেছেন, বিপক্ষে গেলে মানেননি।

হাসনাত আবদুল্লাহ এ ধরনের অবস্থানকে ‘সুবিধাবাদী’ আখ্যা দিয়ে বলেন, ‘আমি কখনো সাংবিধানিক, কখনো অসাংবিধানিক- এটা চলতে পারে না।’তিনি দাবি করেন, যদি এই সংবিধান মানি, তাহলে অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments