Saturday, April 11, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: গত এক মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে ইরানের সামরিক সক্ষমতাকে চূর্ণ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এমন কথা বলেন।

তার এ বক্তব্য শেষ হওয়ার প্রায় সাথেই সাথেই দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান।

সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার পরমুহূর্তে, যেখানে তিনি দাবি করেন ইরানের সামরিক সক্ষমতা চূর্ণ করে দেওয়া হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী জানায় তারা ইরান থেকে ছোড়া মিসাইল শনাক্ত করেছে।”

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে নতুন এ মিসাইল ছোড়া হয়। যেগুলোর প্রভাবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইরান প্রস্তর যুগে থাকার যোগ্য তাদের আবার সেখানেই ফিরিয়ে নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহে তারা ইরানে ব্যাপক হামলা চালাবেন। আর এই সময়ের মধ্যে ইরানকে তাদের সঙ্গে চুক্তি করতে হবে। নয়ত দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

ট্রাম্প বলেন, “আমাদের লক্ষ্য পুরোপুরি অর্জন হওয়ার আগ পর্যন্ত হামলা অব্যাহত রাখব। এখন পর্যন্ত আমরা যতটুকু এগিয়েছি, আমি বলতে পারি (ইরানে) মার্কিন লক্ষ্য খুব অল্প খুবই অল্প সময়ের মধ্যে শেষ করতে পারব।”

সূত্র: আলজাজিরা
বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments