Homeআজকের শীর্ষ সংবাদসিলেটের অন্যতম সুনামধন্য ও বিশ্বস্ত হজ্জ এজেন্সি আল ইহসান ট্রেভেলসের উদ‍্যোগে লন্ডনে...

সিলেটের অন্যতম সুনামধন্য ও বিশ্বস্ত হজ্জ এজেন্সি আল ইহসান ট্রেভেলসের উদ‍্যোগে লন্ডনে হজ্ব সেমিনার অনুষ্ঠিত

লন্ডন অফিস: সিলেটের অন্যতম সুনামধন্য ও বিশ্বস্ত হজ্জ এজেন্সি আল ইহসান ট্রেভেলসের উদ‍্যোগে লন্ডনে হজ্ব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ‍্য থেকে আল ইহসান হজ্ব এজেন্সির মাধ্যমে ২০২৬ সালে যারা হজ্জে যাচ্ছেন তাদেরকে নিয়ে গত সোমবার ইস্ট লন্ডনের মাইদা গ্রীল কন্সফারেন্স হলে বিকাল ৫টা থেকে সন্ধ‍্যা ৮ পর্যন্ত এ সেমিনার অনুষ্টিত হয়।

বিপুল সংখ‍্যক মানুষের উপস্থিতে শুরুতে স্বাগত বক্তব‍্য রাখেন আল-ইহসান ট্রেভেলসের চেয়ারম‍্যান মাওলানা সহল আল রাজী। সিলেট জেরজেরি পাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদ সোয়াইবের সভাপতিত্বেতে অনুষ্ঠিত সেমিনারে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বৃটেনের শীর্ষ আলেমে দ্বীন শায়খুল হাদীস আল্লামা আব্দুর রহমান মনোহরপুরী ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শায়খ আব্দুর রহমান মাদানী, মাওলানা সামছুদোহা, আল-ইহসান ট্রেভেলসের ডাইরেক্টর সৈয়দ ইমদাদ, শায়খ মাওলানা ফয়েজ আহমদ, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,মুফতী ছালেহ আহমদ প্রমূখ।

লন্ডনে সেমিনারের পূর্বে আল ইহসান ট্রেভেলসের উদ‍্যোগে যুক্তরাজ্যের বামিংহাম ও স্কানথর্প শহরে হজ্ব সেমিনার অনুষ্টিত হয়। সেমিনারে ব্রিটেন ও বাংলাদেশের বিশিষ্ট আলেমগন হজ্বের বিভিন্ন মাশলা-মাশায়েল ও নসিয়ত পেশ করেন।

অনুষ্টানে আলেমগন বলেন, মুসলিমদের জন‍্য হজ্ব একটি গুরুত্বপূর্ণ ইবাদাত, তাই হজ্জে যাবার পূর্বে আমাদের প্রাথমিকভাবে হজ্জের ফারায়েজ, ওয়াজিবাত ও সুন্নাহ তরিকায় জানা খুবই জরুরী। যার ফলে এধরণের সেমিনার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। তারা বলেন , আল-ইহসান হজ্ব এজেন্সি বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন থেকে হজ্ব যাত্রীদের সেবা দিয়ে আসছে। আগতরা এজেন্সির নেতৃবৃন্দকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

স্বাগত বক্তব্যে মাওলানা সহল আর রাজী বলেন, বাংলাদেশের পাশাপাশিল যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিপুল সংখ্যক ব্রিটিশ-বাংলাদেশী আমাদের হজ্ব এজেন্সির মাধ্যমে হজ্জ পালন করবেন। বিপুল পরিমান হাজীগন আমাদের সেবা গ্রহণ করার জন্য ধন্য। ভবিষ্যতে যারা হজ্বে যাবেন তাদের সেবা নিতে পারলে আমরা কৃতজ্ঞ থাকবো

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments