Homeঅর্থনীতিখেলাপি ঋণের নেপথ্যে ‘ফোর্সড লোন’

খেলাপি ঋণের নেপথ্যে ‘ফোর্সড লোন’

জ্যেষ্ঠ প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ উদ্বেগজনক হারে বাড়ার অন্যতম কারণ হয়ে উঠেছে ’ফোর্সড লোন’। বিশেষ করে আমদানি ও রপ্তানি-সংশ্লিষ্ট বাণিজ্য অর্থায়নে নন-ফান্ডেড দায় জোরপূর্বক ঋণে (ফোর্সড লোন) পরিণত হওয়ায় খেলাপি ঋণ দ্রুত বাড়ছে।

এতে ব্যাংকগুলোর সম্পদের গুণগত মানের অবনতি হচ্ছে এবং ঋণঝুঁকিও বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)।

বুধবার (৮ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘ট্রেড সার্ভিস অপারেশন অব ব্যাংক’ শীর্ষক একটি কর্মশালায় একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এসব কথা বলেন বিআইবিএম-এর প্রফেসর (সিলেকশন গ্রেড) ড. শাহ মো. আহসান হাবীব।

কর্মশালায় দেশের জ্যেষ্ঠ ব্যাংকার, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ এবং গবেষকরা অংশ নেন।

ট্রেড ফাইন্যান্স বা বাণিজ্য অর্থায়নে উল্লেখযোগ্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ (এক্সপোজার) রয়েছে এমন ব্যাংকগুলোর সঙ্গে আলোচনায় দেখা গেছে, বাণিজ্য-সংশ্লিষ্ট ঋণ পোর্টফোলিওতে সম্পদের গুণগত মানের ওপর চাপ ইতোমধ্যেই স্পষ্টভাবে দৃশ্যমান। এ ধরনের ব্যাংকগুলোর বাণিজ্য অর্থায়ন-সংক্রান্ত খেলাপি ঋণের হার বর্তমানে ৪০ থেকে ৫০ শতাংশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments