Homeআজকের শীর্ষ সংবাদপরে ফেরতঅবৈধ বসবাসের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি আটক

পরে ফেরতঅবৈধ বসবাসের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিম উপকূলীয় গুজরাট রাজ্যের সুরাটে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী সন্দেহে ১৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে সেখানকার পুলিশ।

বিশেষ অভিযান চালিয়ে ওই অভিবাসীদের আটকের পর দেশে ফেরত পাঠানো হয়েছে বলে শনিবার সুরাট পুলিশ জানিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম ইটিভি ভারতের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের সুরাটে ‘অপারেশন ডেল্টা হান্ট’ নামের ওই অভিযানের আওতায় ১২ নারী, ৩ পুরুষ ও ১ শিশুসহ ১৬ আটক করেছে পুলিশ।

সুরাট পুলিশের এক কর্মকর্তা বলেছেন, আটক বাংলাদেশিরা পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ এবং বাংলাদেশে ফেরত পাঠানোর আগে গত প্রায় দেড় বছর ধরে তারা সুরাটে কাজ করছিলেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করা হয়েছে।

গুজরাট পুলিশ বলছে, সুরাট জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করার লক্ষ্যে চলমান বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে ওই অভিযান পরিচালনা করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments