Homeআজকের শীর্ষ সংবাদফাইনালের আগে তুমুল বৃষ্টি নিউইয়র্কে

ফাইনালের আগে তুমুল বৃষ্টি নিউইয়র্কে

ক্রীড়া প্রতিবেদক: পৃথিবীর অতি ব্যস্ততম শহর নিউইয়র্কের ঘড়ির কাঁটা বলছে এখন স্থানীয় সময় শনিবার দুপুর বারোটা। আকাশে ঘন কালো মেঘ। এরপরই ঝমঝমিয়ে বৃষ্টি। কিছুক্ষণের জন্য মনে হয়েছে এ যেন বাংলাদেশের আষাড়ে বৃষ্টি।

তবে মন খারাপের খবর হচ্ছে এখানে বৃষ্টি তেমন উপভোগ্য না। তবুও এক পশলা বৃষ্টি যেন খনিকের জন্য দেশের কথা মনে করিয়ে দেয়।

সেই সঙ্গে বিশ্বকবি রবী ঠাকুরের গানটা বাজলে মন্দ হতো না, আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে; জানি নে, জানি নে, কিছুতে কেন যে মন লাগে না।

দেখতে দেখতে শেষের পথে বিশ্বকাপ ফুটবল। প্রায় দেড় মাস ব্যাপী এই ফুটবলযজ্ঞের পর্দা নামতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামীকাল বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। ফুটবল বিশ্বের সব নজর এখন নিউইয়র্কে।

এখানকার নিউ জার্সি তথা মেট লাইফ স্টেডিয়ামে হবে মেগা ফাইনালের মহারণ। স্পেন না আর্জেন্টিনা কারা চ্যাম্পিয়ন হবে এই তর্কে ব্যস্ত সারা বিশ্ব। একই সাথে আলোচনায় ছিল নিউইয়র্কের আবহাওয়া। কানাডার টরেন্টো থেকে দাবানলের ধোঁয়া নিউইয়র্কে ছড়িয়ে পড়েছে। এই ধোঁয়া খুবই অস্বাস্থ্যকর এবং এই পরিবেশে ফুটবল খেলা ঝুঁকিপুর্ণ। এমন বিবৃতি দিয়ে যাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এমন পরিস্থিতির মধ্যে আজ সারাদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সকালে আর্জেন্টিনা ও স্পেন দুই দলই ফাইনালের আগে শেষ অনুশীলন করেছে ফিফার সূচি অনুযায়ী। কালকের আবহাওয়ার উপর খেলার গতি প্রকৃতি অনেক নির্ভর করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments