লন্ডন অফিস: স্থানীয় শিশু ও তরুণদের শিক্ষা ও উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়ে ইলফোর্ডের গ্যান্টস হিলে নতুন ঠিকানায় যাত্রা শুরু করতে করেছে এক্সেল টিউটরের নতুন শাখা। জাঁকজমক আয়োজনে গত শনিবার সন্ধ্যা ৭টায় গ্র্যান্ড ওপেনিম অনুষ্টানে অবিভাবক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এক্সেল টিউটরের চেয়ারম্যান আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইম্পেরিয়াল কলেজের প্রফেসর ডঃ মঞ্জু শওকত, কুইন মেরি ইউনিভার্সিটির রোবোটিকস বিজ্ঞানী ড. হাসান সহিদ, প্রফেসর ড. ক্রিস ইমাফিডন, কাউন্সিলার ব্যারিস্টার শাহ আলী, ডাক্তার জাকিয়া ওয়াদুদ প্রমূখ।

অনুষ্টানে বক্তারা বলেন, এক্সেল টিউটর দীর্ঘদিন ধরে সুনামের সাথে শিক্ষদান করে যাচ্ছে, যার ফলে আমাদের সন্তানরে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ে লেখা-পড়া করছে। সমউপযোগী এবং এডুকেশনের ব্যাপারে মনোযোগ সহকারে শিক্ষা দিয়ে থাকেন। নিজের সন্তানের মতো করে শিক্ষাদান করায় একে একে প্রতিস্টানের শাখার সংখ্যা বেড়ে চলছে। তাদের এ দ্বারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে এটা প্রত্যাশা করেন বক্তারা।
,স্থানীয় কমিউনিটির সহযোগিতা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এই নতুন শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



