Homeআজকের শীর্ষ সংবাদলন্ডনে সিলেট সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাসেল মাহবুবের মতবিনিময়...

লন্ডনে সিলেট সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাসেল মাহবুবের মতবিনিময় সভা

লন্ডন অফিস: সিলেট সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাসেল মাহবুবের সঙ্গে লন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে লন্ডনের নিউরোডের একটি হলে যুক্তরাজ্যে বসবাসরত ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং প্রবাসীদের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

এসময় কাউন্সিলর প্রার্থী রাসেল মাহবুব বলেন, নির্বাচিত হলে ২৯ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব এবং মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

তিনি প্রবাসী ওয়ার্ডবাসীর পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় যুক্তরাজ্যে বসবাসরত ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং তাদের প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। মতবিনিময়ের মধ্য দিয়ে প্রবাসী ওয়ার্ডবাসীর সঙ্গে স্থানীয় উন্নয়ন নিয়ে যোগাযোগ আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

সভায় সভাপতিত্ব করেন হাজী আবু বকর। এম, ইকবাল লতিফের পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবুল কাশেম। বক্তব্য রাখেন নাজমুল হোসেন, শাহ আখতার হোসেন টুটুল, লাবীদ আহমদ, আবু হোসেন, মঈন উদ্দীন, মামুন লতিফ, আব্দুল হান্নান, খালেদ চৌধুরী, রাকিব আলী, হাজী আব্দুস সাত্তার, কাউন্সিলর রাজীব আহমদ, মুকুল, শাহ মোস্তাক, শাহ খালেদ, মঈনুল কিবরিয়া, কামাল,মুননা জুবায়ের ও রাসেল মাহবুব, ইমাম উদ্দীন, জালাল উদ্দিন, সাদিকুল হক, বজলুর রহমান, জাকারিয়া জাবের, শাহাদাত, জাবেদ হোসাইন, খালেদ আহমদ, মিসবাহ ইসলাম, সুমন আহমদ, আবু সুফিয়ান, হুমায়ুন আহমেদ, গোলাম জাকারিয়া, তোহা মোস্তফা, উস্তাদ হোসেন ,শাহ রাজীব , কামাল উদ্দিন, মাইকেল, মুন্না, ফরিদ আহমেদ, শাহজাহান, আবুল ফয়েজ, হোটেল আহমদ, জুবায়ের মোস্তফা, কল্লোল আহমেদ, লিপু হোসেন, নাহিদ আহমদ, কয়েক আহমদ, শাকিল আহমেদ, শওকত আহমদ, কালাম, অপু, রনি, জুয়েল ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments