Homeআজকের শীর্ষ সংবাদদিল্লি বিমানবন্দরে ককরোচ প্রধানকে হেনস্তা

দিল্লি বিমানবন্দরে ককরোচ প্রধানকে হেনস্তা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন দেশটির তরুণদের অনলাইন আন্দোলন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

বিমানবন্দরের একটি ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দর থেকে হেঁটে বের হওয়ার সময় এক ব্যক্তি তাকে লক্ষ্য করে তীব্র ভাষায় আক্রমণ করেন।

ভিডিওতে ওই ব্যক্তিকে দীপকের উদ্দেশে চিৎকার করে বলতে শোনা যায়, ‘‘দেশটা কেন ধ্বংস করছেন?’’ সিজেপি নেতাকে এ সময় হাসিমুখে ওই ব্যক্তির দিকে তাকিয়ে বুড়ো আঙুল প্রদর্শন করে হেঁটে যেতে দেখা যায়।

গত ১০ অক্টোবর মারা যান দীপকের দাদী। নিজ জন্মস্থান মহারাষ্ট্রে দাদির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার জন্য যান তিনি। সেখান থেকে বুধবার বিকেলে রাজধানীতে ফিরেছেন দেশটির এই তরুণ আন্দোলনকারী নেতা।

এর আগে গত ১০ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে সিজেপির বিক্ষোভের নেতৃত্ব দিতে বিমান থেকে নামার পরপরই দিল্লি পুলিশ তাকে আটক করে হেফাজতে নেয়।

রাজধানীতে ফিরে আসার পর দীপকে তার সহযোগী আন্দোলনকারী আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের পাঁচ দিনের বিচারিক হেফাজত নিয়ে কড়া ভাষায় সরকারের সমালোচনা করেছেন।

এই গ্রেপ্তার ও পাঁচ দিনের হেফাজতের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় পতাকা বা তেরঙা উত্তোলন করা কি এই দেশের কোনো অপরাধ?

সূত্র: এনডিটিভি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments