Homeআজকের শীর্ষ সংবাদথেমে নেই ইসরায়েলি বর্বরতা, বিমান হামলায় প্রাণ গেল ৮ ফিলিস্তিনির

থেমে নেই ইসরায়েলি বর্বরতা, বিমান হামলায় প্রাণ গেল ৮ ফিলিস্তিনির

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় পৃথক দুই ইসরায়েলি বিমান হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তাসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার গাজার স্বাস্থ্যকর্মী ও হামাসের পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

চিকিৎসকরা বলেছেন, গাজা নগরীতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পশ্চিমাঞ্চলে চালানো অপর এক ইসরায়েলি হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তার প্রাণহানি ঘটেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী খান ইউনিসে কয়েকজন সশস্ত্র যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানায়নি ইসরায়েলি বাহিনী। এছাড়া গাজা নগরীর হামলার বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ইসরায়েল।

এক বছর ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামাস পুনরায় সংগঠিত হচ্ছে এবং হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। এ নিয়ে গত কয়েক সপ্তাহে গোষ্ঠীটির ওপর ইসরায়েলি হামলা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

তবে নতুন করে হামলা চালানো কিংবা যুদ্ধের অস্ত্র সংগ্রহের অভিযোগ অস্বীকার করেছে হামাস। বিপরীতে গাজা শান্তি চুক্তি লঙ্ঘনের ইসরায়েলকে দায়ী করেছে গোষ্ঠীটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments