Homeজাতীয়করের টাকায় দেশের মহা অর্জন মেট্রোরেল: অর্থমন্ত্রী

করের টাকায় দেশের মহা অর্জন মেট্রোরেল: অর্থমন্ত্রী

জনগণের করের টাকায় মেট্রোরেল হয়েছে বলে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটিকে দেশের ‘মহা অর্জন’ বলে অভিহিতও করেছেন তিনি।

আজ বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে সেরা করদাতাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত জাতীয় ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আপনাদের করের টাকা দিয়ে আমরা আজ একটি মহাক্ষণ উপভোগ করছি। মেট্রোরেল দেশের মহা অর্জন।’

এনবিআর ২০২১-২২ অর্থবছরের জন্য সেরা করদাতা হিসেবে মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করেছে।

সেরা করদাতাদের মধ্যে ব্যক্তি ক্যাটাগরিতে ৭৬ জন, কোম্পানি ক্যাটাগরিতে ৫৩ প্রতিষ্ঠান এবং অন্যান্য ক্যাটাগরিতে ১২টি প্রতিষ্ঠান রয়েছে।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments