Homeবাংলাদেশমাগুরায় ডাকাতির সময় চোরাই প্রাইভেট কার সহ দুই ডাকাত গ্রেপ্তার

মাগুরায় ডাকাতির সময় চোরাই প্রাইভেট কার সহ দুই ডাকাত গ্রেপ্তার

মাগুরা জেলা প্রতিনিধি, মো: আল আমীন বিশ্বাস: মাগুরায় চোরাই প্রাইভেট কার সহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে একটি প্রাইভেট কার চুরি করে নিয়ে বিভিন্ন স্থানে ডাকাতি করছিল একটি চক্র। গত রাত তিনটার দিকে দলটি ঢাকা খুলনা মহাসড়কের কাশিনাথপুর এলাকায় একটি দোকানের সাঁটার ভেঙে ডাকাতির চেষ্টা কারলে স্থানীয়রা টের পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশের সাহায্য চায়। পুলিশ দ্রূত সেখানে গিয়ে ডাকাতদের পিছু ধাওয়া করে ডাকাত দলের সদস্য লক্ষ্মীপুর জেলার নুরুল্লাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মাসুম রানা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মোহনিয়া মিয়ার ছেলে সাদিকুল ইসলামকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশি অস্ত্র ও তালা কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়। চক্রটির বাকি তিন সদস্য পালিয়ে যায়।

আজ শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ এ তথ্য প্রকাশ করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments