HomeUncategorizedঈদের নামাজে জুতা হারানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ 

ঈদের নামাজে জুতা হারানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাইজখলা গ্রামে ঈদের নামাজের সময় মসজিদের সামনে থেকে জুতা হারানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় উভয়পক্ষের ১৮ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ এপ্রিল) দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সকালে ওই গ্রামে ঈদের নামাজের পর এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মাইজখলা গ্রামের মসজিদে ঈদের নামাজ শেষে জুতা হারিয়ে যায় এক শিশুর। এ নিয়ে বিরোধের জের ধরে গ্রামের জালাল শাহ ও নিহত আবুল কাশেমের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সংঘর্ষে গুরুতর আহত আবুল কাশেমকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments