Homeলিডনিউজতাহিরপুরে "স্মর্ট ভূমিসেবা-সপ্তাহ ২০২৩" পালিত

তাহিরপুরে “স্মর্ট ভূমিসেবা-সপ্তাহ ২০২৩” পালিত

কামাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি: সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ” স্মর্ট ভূমিসেবা সপ্তাহ-২০২৩” পালিত হয়েছে।

‘ভূমি মন্ত্রনালয় স্মার্ট ভূমি সেবায় আপনাকে স্বাগত ’ এই শ্লোগানকে সামনে রেখে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত সপ্তাহ ব্যাপী ভূমিসেবা সপ্তাহ পালন করার লক্ষে তাহিরপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে সোমবার সকাল ১০টায় ভূমিসেবা সপ্তাহ উদ্বোদন করা হয়।

পরে এ উপলক্ষে তাহিরপুর উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলার হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা’র সভাপতিত্বে সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও সাংবাদিক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ প্রমূখ।

সভায় প্রথমে কুরআন তেলাওয়াত করেন ফায়ার সার্ভিস তাহিরপুর স্টেশন অফিসার লিয়াকত আলী ও গীতা সঞ্জয় কুর অফিস সুপার তাহিরপুর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments