Homeবাংলাদেশজামালগঞ্জ নবাগত উপজেলা নির্বাহী অফিসারের যোগদান

জামালগঞ্জ নবাগত উপজেলা নির্বাহী অফিসারের যোগদান

হাবিব রহমান, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মাসুদ রানা।

মঙ্গলবার (১৩ জুন) সকালে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি তনুকা ভৌমিক উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউপি সচিব ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করেন।

মাসুদ রানা ৩৫তম বিসিএস (প্রশাসন) এর একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগে পড়াশোনা করেন।

জামালগঞ্জে যোগদানের আগে তিনি খাগড়াছড়ি জেলা ও ময়মনসিংহ জেলায় সহকারী কমিশনার (ভূমি) ও সবশেষ ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাবাসীকে সর্বদা সেবা দেওয়ার চেষ্টা করে যাবো। উপজেলা প্রশাসনকে জনবান্ধব প্রশাসন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।

জানাযায়, মাসুদ রানা নেত্রকোনা জেলার মদন উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments