লন্ডন অফিস: নাচ-গান আর হই হুল্লোড়ের মধ্য দিয়ে সিলেট সিটি ক্লাবের ১৩তম বর্ষপূর্তি অনুষ্টিত হয়েছে।
বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে গত সোমবার রাতে লন্ডনের একটি হলে সংগঠনের এ বর্ষপূর্তি অনুষ্টিত হয়।সংগঠনের সভাপতি আবুবক্কর ফয়েজি সুমনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফায়েল বাসিত তপু।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি সাবুল আহমেদ, সাবেক সভাপতি জাকির আহমেদ, ট্রেজারার আব্দুল্লাহ রহিম বাপন, সিনিয়র সহ-সভাপতি সেলিম হোসেন, সহ-সভাপতি শহিদুল ইসলাম মামুন, শিফার আহমদ বাবলা, সালেহ গজনবী, আসিকুর রহমান পাপ্পু, আশরাফ গাজী, সাংগঠনিক সম্পাদক ইয়ামিনুর রহমান রুবেল, আমির খছরু, আব্দুল কাদির সামছু, এলাহি বক্স এনাম, নাছিম ছৌধুরী, জহির উদ্দিন লাকি, মিজান আহমদ, সুজাত আহমদ, তপু শেখ, সায়িদ সুহেল, সালা উদ্দিন মামুন, মহান চৌধুরী, শাহনাজ, সেলিম আহমদ, আহাদ চৌধুরী বাবু, শাহিন মস্তফা, জাবেদ ইকবাল, জাকির হোসেন, রহিম বেগ, সামছুজ্জামান সাবুল, সাহিন সাই, জিয়ার আহমদ, মাসুক আহমদ, দেলোওয়ার হোসেন, আং রাজ্জাক, মজিবুল হক মনি, আশরাফুল ইসলাম, শাহিন সরদার, দীপন উদ্দিন।
এসময় আরো বক্তব্য রাখেন বিসিএর সাবেক সভাপতি এম এ মুনিম ওবিই। শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবুল হোসেন। শেষে ১৩ তম বর্ষপূর্তির কেক কেটে আনন্দ উল্লাস করেন সদস্যরা। পরে গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আসা শিল্পী বৃথি ও লন্ডনের শিল্পী রাসেল।
বাংলাপেইজ/এএসএম



