Homeলিডনিউজঢাকায় গৃহকর্মী প্রীতির মৃত্যু: বিচারের দাবিতে তাহিরপুরে অবস্থাব কর্মসূচি

ঢাকায় গৃহকর্মী প্রীতির মৃত্যু: বিচারের দাবিতে তাহিরপুরে অবস্থাব কর্মসূচি

সুনামগঞ্জ প্রতিনিধি: গত ৬ ফেব্রুয়ারী সকল ৮ টার দিকে ঢাকার মোহাম্মদপুরের শাজাহান রোডের একটি বহুতল ভবনের ৯ তলা থেকে পড়ে কিশোরী গৃহকর্মী প্রীতি উরাং (১৫) মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করা হয়।

আজ (১৬ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল সাড়ে ১১ টায় তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী কড়ইগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন বড়ছড়া-সুনামগঞ্জ রাস্তায় ঘন্টাব্যাপী তাহিরপুর উপজেলার সীমান্তে বসতি আদিবাসী জনগোষ্ঠীদের নিয়ে উক্ত অবস্থান কর্মসূচি পালন করে “নারীর এগিয়ে চলা প্রকল্প”:নারীপক্ষ”।

এ সময় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, এসএসসি পরীক্ষার্থী জেরিন রাকসাম (১৫), শিক্ষিকা অর্চনা রাকসাম, সাবেক ইউপি সদস্য ও নারীপক্ষের সভাপতি সুষমা জাম্ভিল, নারীপক্ষের নেততৃ প্রেমিতা রানী হাজং প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, উপজাতি কিশোর গৃহকর্মী প্রীতি উরাং ঐ ভবনের বাসিন্দা ডেইলি স্টার- এর নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক এর বাসায় কাজ করতো। ঘটনার পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং উক্ত বাসা থেকে গৃহকর্তা সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া ও খন্দকারসহ তাদের ছেলে, মেয়ে ও দুই আত্মীয়কে আটক করে মোহাম্মদপুর থানায় নিয়ে যায়।
এবং ৬ আগস্ট ২০২৩, ৯ বছরের শিশু গৃহকর্মী ফেরদৌসী ও উক্ত বাসা থেকে নীচে পড়ে মারাত্মক আহত হয় এবং তার উপরে নানা ধরনের নির্যাতনের খবর প্রকাশ পায়।

বক্তারা আরও বলেন, সরকার, পুলিশ প্রশাসন ও বিচারবিভাগের কাছে নারীপক্ষ’র দাবি, প্রীতি উরাং এর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় অনে শান্তির দাবি করে। একজন দোষীও যেন কোনরকম প্রভাব-প্রতিপত্তি খাটিয়ে বা আইনের ফাঁক-ফোকর গলিয়ে বেরিয়ে যেতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণেরও দাবি জানাচ্ছে নারীপক্ষেত নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments