Homeবিনোদনমা-বাবা হতে যাওয়ার ঘোষণা দিলেন দীপিকা-রণবীর

মা-বাবা হতে যাওয়ার ঘোষণা দিলেন দীপিকা-রণবীর

মা-বাবা হতে যাওয়ার ঘোষণা দিলেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে প্রথম সন্তানের মুখ দেখবেন তারা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে দীপিকা তার ইনস্টাগ্রাম পোস্টে মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একই পোস্ট শেয়ার করেছেন রণবীর সিংও। তারা ক্যাপশনে কিছুই লেখেননি। তবে যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা যায় ছোট বাচ্চার জামা-কাপড়, জুতা, খেলনার ছবি। এতে লেখা রয়েছে— ‘সেপ্টেম্বর ২০২৪, দীপিকা-রণবীর।’

এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন রণবীর-দীপিকা দম্পতি। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারাও।

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত রাম-লীলা সিনেমার শুটিং সেট থেকে শুরু, এরপর বিভিন্ন সময় বলিপাড়ায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম ও বিয়ের গুঞ্জন চাউর হয়। কিন্তু তা অস্বীকার করে আসছিলেন তারা। ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন এই জুটি।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments