নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
শনিবার বিকেলে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।
আটককৃত ছাত্রলীগ কর্মীর নাম তামিম রেজা। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আহমির মৃধাপাড়া গ্রামের মো. রমজান আলীর ছেলে। তামিম রেজা রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ছাত্র।
জানা গেছে, শনিবার বিকেলে রাজশাহী নগরীর জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে যোগ দিতে আসা ওই ছাত্রলীগ কর্মীকে হঠাৎ চার্জ করে বসেন শিক্ষার্থীরা। পরে তার মোবাইলে থাকা ছাত্রলীগ নেতাদের সঙ্গে তোলা ছবি ও আইডি কার্ড চেক করে ছাত্ররা প্রমাণ পেলে তাকে মারধর করে বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
বাংলাপেইজ/এএসএম



