নিজস্ব প্রতিবেদক: যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে আরো ৫৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত এই অভিযানে মোট ৯ হাজার ২৫৩ জনকে গ্রেপ্তার করা হলো।
পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলায় গত আরো ৯৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া একই সময়ে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি কাঠের বাঁটযুক্ত পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১২টি গুলি ও ১টি মালবাহী ট্রাক।
অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে।
বাংলাপেইজ/এএসএম



