Homeআজকের শীর্ষ সংবাদআইন মন্ত্রণালয় থেকে বিচারকদের ভয় দেখানো হতো

আইন মন্ত্রণালয় থেকে বিচারকদের ভয় দেখানো হতো

নিজস্ব প্রতিবেদক: অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির ওপর ন্যস্ত সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে রুলের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ পরবর্তী শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অ্যামিকাস কিউরি সিনিয়র অ্যাডভোকেট ড. শরীফ ভূঁইয়া।

শুনানিতে আইনজীবী শিশির মনিরের কাছে আদালত জানতে চান- কেন পৃথক সচিবালয় দরকার। তার জবাবে আইনজীবী শিশির মনির অধস্তন আদালতের বিচারকদের ওপর আইন মন্ত্রণালয়ের বিভিন্ন খবরদারির তথ্য তুলে ধরেন। এছাড়া অধস্তন আদালতের বিচারকদেরও বিভিন্ন অনিয়ম উল্লেখ করেন তিনি।

সংবিধানের ২২, ১০৭ ও ১০৯ অনুচ্ছেদ উল্লেখ করে আইনজীবী শিশির মনির বলেন, ২২ অনুচ্ছেদে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে। আদালতসমূহের ওপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে হাইকোর্ট বিভাগের ক্ষমতার কথা বলা হয়েছে ১০৯ অনুচ্ছেদে।

আর ১০৭ অনুচ্ছেদে রয়েছে আদালতের রীতি ও পদ্ধতি-নিয়ন্ত্রণের জন্য বিধিসমূহ প্রণয়ন করবার ক্ষমতা। সব সময় সুপ্রিম কোর্টের সুপারভিশনে প্র্যাকটিস ডাইরেকশন জারি করা হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments