HomeUncategorizedআশা দেখছেন গাজার মানুষ, চাইছেন বর্বরতা থেকে মুক্তি

আশা দেখছেন গাজার মানুষ, চাইছেন বর্বরতা থেকে মুক্তি

আর্ন্তজাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের যুদ্ধ বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে হোয়াইট হাউজে যান যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু।

গাজার নুসেইরাত থেকে আলজাজিরার সাংবাদিক তারেক আবু আজোম জানিয়েছেন, গাজার মানুষ নেতানিয়াহু-ট্রাম্পের বৈঠকের ওপর নজর রাখছেন। তারা আশা দেখছেন যুদ্ধবিরতির ঘোষণা আসবে।

তিনি সেখানকার মানুষ যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছেন। দখলদার ইসরায়েল সামরিক বর্বরতা চালিয়ে গাজায় তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। গাজার বেশিরভাগ বাড়িঘর তারা ধসিয়ে দিয়েছে। তা সত্ত্বেও সেখানকার মানুষ তাদের ভাঙা বাড়িতে ফিরতেই উদগ্রীব হয়ে আছেন।

যদি যুদ্ধ বন্ধ হয় তাহলে তারা স্বস্তি পাবেন। যদিও নিশ্চয়তা নেই ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করবে কি না।

সূত্র: আলজাজিরা, দ্য গার্ডিয়ান, এক্সিওস

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments