Homeআজকের শীর্ষ সংবাদতিন অঞ্চলে ঝড়ের আভাস

তিন অঞ্চলে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের তিনটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছ, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

সব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments