Saturday, April 11, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদপ্রবীণ অ্যাথলেট সুফিয়াকে বিকেএসপিতে দেখে আবেগাপ্লুত ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রবীণ অ্যাথলেট সুফিয়াকে বিকেএসপিতে দেখে আবেগাপ্লুত ক্রীড়া প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ও ক্রিকেট দলের ক্যাম্প এখন হয় পাঁচ তারকা হোটেলে। আমিনুল হক যখন জাতীয় দলে খেলতেন তখন অনেক সময় কেটেছে বিকেএসপিতে প্র্যাকটিস করে।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হয়ে আজ বিকেএসপি পরিদর্শন করেন তিনি।

বিকেএসপি পরিদর্শনের সময় প্রবীণ অ্যাথলেট সুফিয়া খাতুনকে দেখতে পান। সাবেক অ্যাথলেট সুফিয়া খাতুন ষাটের দশক থেকে ক্রীড়াঙ্গনে আছেন।
বিকেএসপির অ্যাথলেটিক্স কোচ হিসেবে অবসর নিলেও এখনো বিকেএসপির টানে চলে আসেন।

আজ সুফিয়া খাতুনকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘আমরা যখন প্রশিক্ষণ করতাম বিকেএসপিতে তখন তাকে দেখেছি। তিনি কোন ইভেন্টের সেটা ভাবতেন না, ফুটবল – ক্রিকেট সকল খেলার খেলোয়াড়দের স্নেহ করতেন। ক্রীড়াঙ্গনে এমন গুণী মানুষদের সম্মান দিতে চাই, গুণীদের কদর করলে ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে এবং আরো গুণি জন্মাবে।’

প্রথমবারের মতো বিকেএসপি সফরে এলে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিকেএসপির জিমন্যাসিয়ামে প্রশিক্ষণার্থীদের শারীরিক কসরত এবং ২১টি ক্রীড়া বিভাগের মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন।

পরে তিনি বিভিন্ন ভেন্যু ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে সরাসরি কথা বলে তাদের সুযোগ-সুবিধার খোঁজ নেন। প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি বিকেএসপিকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments