Homeবাংলাদেশঢাকাকোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতকরণে প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি

কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতকরণে প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি

জ্যেষ্ঠ প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশু জবাই, মাংস প্রস্তুতকরণ, চামড়া সংরক্ষণ এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ইমাম ও মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (২২ মে) রাজধানীর ভাটারা এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে পশু জবাই ও মাংস প্রস্তুতকরণ বিষয়ে ইমাম ও মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। ডিএনসিসির আওতাধীন সকল এলাকায় নিয়মিত এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আয়োজকরা বলেন, কোরবানির সঙ্গে সঙ্গেই রক্ত পানি দিয়ে পরিষ্কার করলে দুর্গন্ধ থেকে মুক্ত থাকা সম্ভব হবে। কোরবানির বর্জ্য নির্ধারিত ব্যাগে ভরে বাসার সামনে রেখে দিলে সিটি করপোরেশনের কর্মীরা তা দ্রুত অপসারণ করবে। কোরবানির ঈদে উৎপন্ন বিপুল পরিমান চামড়া ও মাংসের গুণগত মান অক্ষুণ্ণ রাখতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলেও জানান তারা।

পশু কোরবানির ক্ষেত্রে কী কী পদক্ষেপ নিলে মাংসের মান ঠিক থাকে এবং চামড়ার গুণগত মান বজায় রাখতে কী করতে হবে, প্রশিক্ষণে তা হাতে-কলমে দেখানো হচ্ছে।

এছাড়া, হালাল পদ্ধতিতে ও সহিহভাবে পশু কুরবানি করার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পশু জবাইয়ের পর পর্যাপ্ত সময় দিতে হবে যাতে রক্ত সম্পূর্ণ বের হয়ে যায়। এরপর পানি ঢেলে পরিষ্কার করলে রক্ত জমাট বাঁধবে না বলে প্রশিক্ষণে জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments