Homeসিলেট সংবাদবিশ্বনাথে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

বিশ্বনাথে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের তাহিদ আলীর ছেলে।
আজ মঙ্গলবার বিকেলে পৌরশহরের বিশ্বনাথ-রশীদপুর সড়কের রামসুন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ের গেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন। এসময় বাসের ধাক্কায় সিলেটগামী আরও ৪টি অটোরিক্সা (সিএনজি) ও ৩টি ব্যাটারি চালিত টমটমের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ঘটনারপর পরই বাস চালক পালিয়ে গেলেও বাস, পিকআপ ও ব্যাটারি চালিত টমটম গাড়িকে আটক করেছে থানা পুলিশ।
আহতরা হলেন, উপজেলার কারিকোনা গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে টমটম চালক মাহবুব আলম (৪০), মইজপুর গ্রামের সাজ্জাদুর রহমানের পুত্র পিকআপ চালক সুহেল আহমদ (৪০), চান্দভরাং গ্রামের কিতাব আলীর ছেলে সাজ্জাদুর রহমান (২৬), পথচারী ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের কামরান (২৪), এদের মধ্যে অজ্ঞাতনামা গুরুতর আরও ২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির যাত্রীবাহী বাস (সিলেট জ ১১-০৩৩৮) বিশ্বনাথ বাজারে আসা মাত্র পিকআপ (ঢাকা মেট্রো ঠ ১৪-০১৮৫) কে মুখোমুখি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এব্যাপারে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান, বাস, পিকআপ ও টমটম গাড়ী আটক করা হয়েছে এবং এ ঘটনায় ১জন নিহত হয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments