Thursday, April 23, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশকুড়িয়ে পাওয়া আইফোন ফেরত দেয়াই পুরস্কৃত করবেন মেয়র আতিক

কুড়িয়ে পাওয়া আইফোন ফেরত দেয়াই পুরস্কৃত করবেন মেয়র আতিক

এক মার্কিন নাগরিকের আইফোন পেয়ে তা ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করায় রিকশাচালক আমিনুল ইসলামকে পুরস্কৃত করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেয়রের একান্ত সচিব ফরিদ উদ্দিন।

তিনি জানান, কুড়িয়ে পাওয়া আইফোন ফেরত দিয়ে একজন রিকশাচালক আমিনুল যে সততা দেখিয়েছেন, তা একটি দৃষ্টান্ত। আমিনুলের সততাকে সম্মান জানাতে ও এ ধরনের কাজে অন্যদের উৎসাহিত করতে তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। শিগগিরই তার হাতে পুরস্কার তুলে দেবেন মেয়র।

এর আগে, ৫ আগস্ট রিকশায় যাত্রী বসার গদির ফাঁকে বন্ধ অবস্থায় তিনি একটি মোবাইল (আইফোন ১৩ প্রো ম্যাক্স) পান। ৯ আগস্ট পুলিশের মাধ্যমে মোবাইলটি তিনি মালিকের কাছে ফিরিয়ে দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments