Friday, May 1, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদ‘জনগণকে প্রতিপক্ষ বানালে পরিণতি শুভ হবে না’

‘জনগণকে প্রতিপক্ষ বানালে পরিণতি শুভ হবে না’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণকে প্রতিপক্ষ বানালে এর পরিণতি শুভ হবে না। আমরা প্রশাসনকে খুব স্পষ্টভাবে বলতে চাই, জনগণকে প্রতিপক্ষ বানাবেন না। জনগণ থেকেই আপনারা এসেছেন, জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন চলে, সংসার চলে। সুতরাং, জনগণকে সন্মান করুন। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবেন না।’

রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় এক সমাবেশে বিএনপির মহাসচিব প্রশাসনের উদ্দেশে এসব কথা বলেন। উত্তরার পওয়েল কনভেনশন সড়কে বিএনপি মহানগর উত্তর-পূর্ব জোনের উদ্যোগে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন প্রধান হত্যার প্রতিবাদে এই সমাবেশ হয়। উত্তরার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন।

ফখরুল বলেন, ‘কথায় কথায় গুলি করবেন না, বেআইনি নির্দেশ নিয়ে। র‌্যাবের ওপরে স্যাংশন এসেছে। ঠিক তেমনই যেকোনও বাহিনীর ওপরেও স্যাংশন আসতে পারে, যদি আইন না মেনে মানবাধিকার লঙ্ঘন করতে থাকে।’

উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের সদস্যদের হাতে গুম হওয়া ছাত্র দলের সাজেদুল ইসলাম মুন্না ও ঝন্টু হোসেনের পরিবারের কান্নার কথাও তুলে ধরেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। সারা দেশে নিত্যপ্রয়োজনীয় চাল-ডাল-লবণ-তেলের মূল্য কমানোর আন্দোলন করছি। পেট্রোল-ডিজেল-কেরোসিনের মূল্য কমানোর জন্য আন্দোলন করছি। সারের দাম কমানোর জন্য আন্দোলন করছি।

আমাদের ভাই ভোলায় নুরে আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জের শওকত প্রধানকে যে হত্যা করা হয়েছে, তার বিচার করার জন্য আমরা আন্দোলন করছি। দেশের মানুষ গর্জে উঠেছে। নুরে আলমরা প্রাণ দিতে দ্বিধা করে নাই। আজকে আমি ঘোষণা করতে চাই, আমরা কেউ প্রাণ দিতে দ্বিধা করবো না।’

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments