Homeখেলাফাইনালে আসছেন গাঙ্গুলি

ফাইনালে আসছেন গাঙ্গুলি

চলমান নারী এশিয়া কাপের ফাইনালের খেলা উপভোগ করতে সিলেটে আসবেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। এ ছাড়া তার সাথে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহও থাকবেন।

এসিসির একটি সূত্র সৌরভের আসার বিষয়টি নিশ্চিত করেছে।

১ অক্টোবর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ শুরু হয় এশিয়া কাপ-২০২২। ১৫ অক্টোবর হবে ফাইনাল ম্যাচ। ফাইনাল উপভোগের পর সৌরভ গাঙ্গুলি-জয় শাহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন তারা।

এসিসির প্রেসিডেন্ট হিসেবে জয়ের এমনিতেই আসার কথা ছিল। সৌরভের আসা টুর্নামেন্টে বাড়তি মাত্রা যোগ হবে।

এসিসি সূত্র জানায়, ‘ফাইনালে সৌরভ ও জয় দুজনেরই আসার কথা রয়েছে। তারা পুরস্কার দেবেন। এ ছাড়া ম্যাচ উপভোগ করবেন।’

ইতিমধ্যে সৌরভের সিলেটে আসার বিমানের টিকিট কাটা হয়ে গেছেও বলে সূত্রটি জানায়।

এর আগে দুবাইয়ে অনুষ্ঠিত পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ছেলেদের এশিয়া কাপের ফাইনালে উপস্থিত ছিলেন সৌরভ। ছিলেন পুরস্কার বিতরণীতেও। তারই ধারাবাহিকতায় এবার আসছেন সিলেটে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments