Homeসিলেট সংবাদকাউন্সিলর পদপ্রার্থী জাবের হোসেন’র মনোনয়নপত্র দাখিল

কাউন্সিলর পদপ্রার্থী জাবের হোসেন’র মনোনয়নপত্র দাখিল

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার জয়ী, স্বপ্নবাজ, তরুণ ও যুবসমাজের অহংকার, সমাজসেবক, শিক্ষানুরাগী, ক্রীড়া প্রেমিক ব্যক্তিত্ব মো. জাবের হোসেন বৃহস্পতিবার (৬ অক্টোবর) এলাকাবাসীকে সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন দাখিল শেষে বক্তব্যে তিনি বলেন, আমি আমার সম্মানিত ওয়ার্ডবাসীকে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছি। আগামী ২ নভেম্বর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আশাবাদি। আমি ওয়ার্ডবাসীর পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে যাবো ইনশাআল্লাহ। এজন্য জনগণের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের মহা মূল্যবান ভোট দিয়ে ৪নং ওয়ার্ডবাসীর সেবা করা সুযোগ দিন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী ২০১৯ সালের ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বিশ্বনাথ পৌরসভা হিসেবে অনুমোদন পাওয়া বিশ্বনাথ পৌরসভার মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্ধ ১৮ অক্টোবর। আর সর্বশেষ ২রা নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মাধ্যমে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments