Homeবিনোদনকোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না

কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না

ঢাকাই চলচিত্রের আলোচিত নাম শাকিব খান। সম্প্রতি নায়িকা বুবলীকে বিয়ে ও দুজনের সন্তান শেহজাদ খান বীরের বিষয়গুলো প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক তুমুল চর্চায় আছেন তিনি।

সেই সাথে উঠে এসছে সাবেক স্ত্রী নায়িকা অপু বিশ্বাস ও সন্তান আব্রাম খান জয়ের এর কথা। পাশাপাশি পূজার চেরির সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে তার নামে। ঠিক এমন সময়ে গণমাধ্যমকে নিজের ভেতরের কিছু কথা জানিয়েছেন শাকিব খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবকে প্রশ্ন করা হয়, সেলিব্রেটিদের ব্যক্তিগত বিষয় বলে কিছু নেই, সবই পাবলিক প্রপার্টি, এক্ষেত্রে কী বলবেন? জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমিও স্বীকার করি সেলিব্রেটিদের সবকিছুই পাবলিক দেখতে চায়, তাই বলে কি একজন সেলিব্রেটির বেডরুমের দৃশ্য পাবলিককে দেখানো যায়? তার প্রাইভেসি বলে কী কিছু থাকতে নেই?

এমনকি টলিউডের তারকাদের কথাই যদি বলি তাহলে বলতে হয় সেখানে তো এমন ঘটনা প্রায়ই ঘটে, কিন্তু সেগুলো নিয়ে কি সে দেশের মানুষের মধ্যে এমন উন্মাদনা কখনো দেখা যায়। টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চারটি বিয়ে করেছেন, ইলেন মাস্কও চারটি বিয়ে করেছেন, কই তাদের নিয়ে তো সেসব দেশের মানুষের মধ্যে তেমন টুঁ শব্দ নেই।’

বুবলীর সঙ্গেই তো বাকিটা জীবন কাটিয়ে দেবেন? এমন প্রশ্নে শাকিবের উত্তর, ‘দেখুন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।’

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments